ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ড. রফিকুল ইসলাম হিলালী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৯:৩১ পিএম

নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ড. রফিকুল ইসলাম হিলালী

নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এ প্রার্থী পরিবর্তন হতেও পারে।

মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “আলহামদুলিল্লাহ এই প্রাপ্তি আমার জীবনের আনন্দ ও গৌরবের। এই আনন্দ শুধু আমার নয়, এটি কেন্দুয়া–আটপাড়ার প্রতিটি মানুষের।”

তিনি দলের অন্যান্য মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই প্রতিপক্ষ নই। এখন সময় সংযম, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার। কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে পোস্ট থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।”

তিনি আরও বলেন, “ধানের শীষ আমাদের বিশ্বাস, ঐক্য ও বিজয়ের প্রতীক। ইনশাআল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, তখনই আমরা উদযাপন করব স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ।”

উল্লেখ্য, ড. রফিকুল ইসলাম হিলালী ২০০৬, ২০০৮, ২০১৮ সালেও দলীয় মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে “দুর্দিনের হিলালী ভাই” হিসেবে পরিচিত এবং বিগত ১৬ বছরে তিনি ৫৬টি মামলার আসামি হয়ে জেল–জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি একজন বিএনপির আপসহীন যোদ্ধা হিসেবে এলাকায় পরিচিত।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ড. রফিকুল ইসলাম হিলালীর নাম ঘোষণার পর থেকেই নেত্রকোনা–কেন্দুয়া–আটপাড়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ইএইচ

Link copied!