ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে ভূমি সেবায় পরিবর্তন এনেছেন এসিল্যান্ড মুনতাসীর মাহফুজ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৫, ০২:৫৩ পিএম

নবাবগঞ্জে ভূমি সেবায় পরিবর্তন এনেছেন এসিল্যান্ড মুনতাসীর মাহফুজ

দিনাজপুরের নবাবগঞ্জে ভূমি সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ। সরকারি কর্মঘণ্টা শেষ হলেও প্রায়ই গভীর রাত পর্যন্ত অফিসে থেকে নামজারি ও অন্যান্য ভূমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ নিষ্পত্তি করছেন তিনি।

ভূমি অফিস সূত্রে জানা যায়, নিয়মিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি সেবা কার্যক্রম চলে। তবে জমির মালিকানা নির্ধারণে দীর্ঘসূত্রিতা কমাতে এবং দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে সহকারী কমিশনার নিজ উদ্যোগে অতিরিক্ত সময় দিয়ে রাত অবধি কাজ করে যাচ্ছেন। এর ফলে দ্রুততম সময়ে নামজারি নিষ্পত্তি সম্ভব হচ্ছে।

একাধিক সেবা প্রার্থীর ভাষ্য, আগে একটি নামজারি নিষ্পত্তি করতে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হতো এবং বহুবার অফিসে যেতে হতো। এখন অনেক আবেদনই মাত্র ৭-৯ কর্মদিবসের মধ্যেই নিষ্পন্ন হচ্ছে।

সেবা নিতে আসা জহুরুল ইসলাম বলেন, “আমার জমির খারিজের আবেদন করেছিলাম। অফিসে এসে দেখি স্যার গভীর রাত পর্যন্ত কাজ করছেন। সরকারি অফিসে রাতেও সেবা পাওয়া যায় এটা আগে কখনও দেখিনি। দ্রুত সেবা পেয়ে আমরা খুবই সন্তুষ্ট। আমরা চাই এমন কর্মকর্তা সব অফিসে থাকুক।”

রাতে কাজ করার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, “আমি চলতি বছরের ২৬ সেপ্টেম্বর যোগদান করি। তখন দেখি প্রায় ৭০০ নামজারি ও ভূমি-সংক্রান্ত আবেদন জমে আছে, পাশাপাশি প্রতিদিন নতুন আবেদনও জমা পড়ছে। ভূমি সেবা জনগণের অধিকার এটা আমার দায়িত্বের অংশ হিসেবে দেখি। তাই রাতে অতিরিক্ত সময় দিয়ে কাজ করছি, যাতে কেউ হয়রানির শিকার না হয়।” তিনি জানান, ইতোমধ্যে পূর্বের জমে থাকা ৪৫০টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, তার এই উদ্যোগ ভূমি সেবায় নতুন মানদণ্ড তৈরি করবে।

ইএইচ

Link copied!