ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় নেশা করতে বাধা দেয়ায় ক্লাসে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধর, আটক দুই

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৫, ০৬:২১ পিএম

কেন্দুয়ায় নেশা করতে বাধা দেয়ায় ক্লাসে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধর, আটক দুই

নেত্রকোণার কেন্দুয়ায় শিক্ষাবিদ আব্দুর রহমান ভূইয়া স্মৃতি বিদ্যালয়ে নেশা করতে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী রাহিম মিয়া ও টুটুলসহ আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বেজগাতি গ্রামের তারিকুল ও ইমনসহ কয়েকজন মাদকসেবী নেশা করতে আসে। শিক্ষার্থীরা তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দুপুর ১২টার দিকে ফের ক্লাসরুমে ঢুকে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় এবং শিক্ষকদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়।

পরে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে হামলাকারী তারিকুল ও ইমনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দ এগিয়ে আসেন।

আহত শিক্ষার্থীরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আটক তারিকুল ও ইমনকে স্থানীয় বিএনপি নেতা আজহারুল ইসলাম হাবিবসহ কয়েকজনের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি দ্রুত নিরসনের দায়িত্ব নিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুন নাহার কবিতা জানান, “আজ সকাল সাড়ে ৯টার দিকে তারা বিদ্যালয়ের মাঠে নেশা করতে এলে ছাত্ররা নিষেধ করে। পরে দুপুরের দিকে তারা বিদ্যালয়ের তিনতলায় উঠে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং আমাদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়। পরে ছাত্রছাত্রীরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে।”

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “এই ঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আটক দুইজন স্থানীয়দের জিম্মায় আছে। বিষয়টি সামাজিকভাবে মিমাংসার উদ্যোগ নিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।”

ইএইচ

Link copied!