ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তুপে আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে

সবুজ মোল্লা, পাবনা

সবুজ মোল্লা, পাবনা

নভেম্বর ৬, ২০২৫, ০৩:২৫ পিএম

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তুপে আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাঠের ময়লার স্তুপে আগুন লেগেছে।

তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহমেদ ভূঁইয়া।

তিনি জানান, “রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তুপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আশপাশের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ইএইচ

Link copied!