ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৫, ০১:১০ পিএম

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১২ সাল দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হয়। 

এ সময় হাসপাতালের ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, রেডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পী সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ, মেডিকেল টেকনোলজিষ্ট বৃন্দ সহ নার্সিং অফিসার, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানমালায় রেডিওলজির খুঁটিনাটি সাধারণ মানুষের নিকট তুলে ধরা হয়।

১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেন চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এক্স-রে আবিষ্কার করেন। এর পর থেকেই চিকিৎসার মূল ধারণা পাল্টে যায়। বৈপ্লবিক এ পরিবর্তনের ধারাবাহিকতায় অনুমাননির্ভর চিকিৎসার বদলে চিকিৎসা শুরু হয় সুনির্দিষ্ট উপায়ে।

জানা গেছে, এ দিন ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণার সময় সৌভাগ্যক্রমে এক্স-রে আবিষ্কার করেন রন্টজেন, রেডিওলজির চিকিৎসায় যা কার্যকর ভিত্তি গড়ে দেয়।

ডা. উবায়দুল ইসলাম বাপ্পী বলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতির মূল্যায়ন হলো, সুচিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক রোগ নির্ণয়। আর এর সূচনা হয় এক্স-রে’র আবিষ্কারের মাধ্যমে। এই এক্স-রে পরীক্ষাকে আবর্তন করে ষাটের দশকে আল্ট্রাসনোগ্রাফি, সত্তরের দশকে সিটি স্ক্যান এবং আশির দশকে এমআরআই সংযোজনের সুবাদে চিকিৎসা হয়ে পড়ে পুরোপুরি রেডিওলজি নির্ভর।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস রেডিওলজি বিদসের শুভেচ্ছা জানান ও বলেন, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে সুচিকিৎসার জন্য রেডিওলজির গুরুত্ব অপরিসীম।

জেএইচআর

Link copied!