ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা বন্ধ ছিল আপ লাইনে চলাচল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৫, ০৪:০৪ পিএম

সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা বন্ধ ছিল আপ লাইনে চলাচল

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকে। শনিবার ভোর ৪টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম উত্তর রেলের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৫টা থেকে উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু হয়। লাইনচ্যুত বগি ছাড়া অন্য বগিগুলো গন্তব্যে পৌঁছে গেছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, ত্রুটিপূর্ণ স্লিপারের কারণেই বগি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

চট্টগ্রাম উত্তর অঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমের নেতৃত্বে বগি উদ্ধার ও লাইন সংস্কারের কাজ পরিচালনা করা হয়।

জেএইচআর

Link copied!