ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি আওয়াল, সম্পাদক ইউসুফ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৫, ০৯:৩৮ পিএম

প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি আওয়াল, সম্পাদক ইউসুফ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে “প্রেসক্লাব বাঞ্ছারামপুর” এর দুই বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার প্রতীতি সংগীত নিকেতনে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এমরানুল হক আশেক এমরান।

গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ ৮ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। তবে প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হন। এতে প্রেসক্লাব বাঞ্ছারামপুরের প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এম. এ. আওয়াল সভাপতি এবং ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি ফয়সাল বিন ইউসুফ সামি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার হারুনুর রশিদ আকাশ, সহ-সভাপতি দৈনিক সমাচারের জহিরুল হক, যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের মাহবুব হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের শাহ রিফাত আবির, অর্থ সম্পাদক দৈনিক জনতার গাজী আব্দুল হাই, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক দৈনিক মানবকণ্ঠের ফারুক আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কালবেলার মো. রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমার সংবাদের ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিনের আব্দুল কাদির জিলানী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, দৈনিক আমাদের সময়ের এমরানুল হক আশেক এমরান, দৈনিক যায়যায়দিনের শাহ আলম শিকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট এবং দৈনিক সরেজমিন বার্তার মনিরুল হাসান আব্দুল্লাহ।

এছাড়াও প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাধারণ সদস্যরা হলেন, দৈনিক আলোর সময়ের নাসির উদ্দিন, ৭১ টিভির বাহারুল ইসলাম, মর্নিং পোস্টের মানিক চন্দ্র সূত্রধর, দৈনিক গণজাগরণের রুহুল আমিন, দৈনিক ভোরের ধ্বনির শাহিন মিয়া এবং দৈনিক গণমুক্তির ইসমাইল হোসেন রাজু।

কমিটি গঠন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বাঞ্ছারামপুরের উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রেসক্লাবের সদস্যরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!