ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০২:৫৪ পিএম

কেন্দুয়ায় সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তাসহ গতকাল (৮ নভেম্বর) শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নেত্রকোণার কেন্দুয়ায়ও রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা।

রোববার সকাল থেকে কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এছাড়াও একই সঙ্গে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন।

জানা গেছে, শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদের ঘোষণার পর থেকেই এ কর্মবিরতি পালন করছেন তারা।

যেমন ব্যক্তিগত ফেসবুক আইডিতে রিদওয়ান রহমান লেখেন, “পূর্ণ দিবস কর্মবিরতি চলমান। ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত (শিবপুর স.প্রা.বি.)।”

আল্লামা ইকবাল ছবিসহ লেখেন, “বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে।”

তাহমিনা হায়দার হীরা কর্মবিরতির ছবিসহ লেখেন, “সাগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।”

ইশরাত নূর শিলা লেখেন, “চলছে কর্মবিরতি, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া, নেত্রকোণা।”

বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল্লামা ইকবাল বলেন, “সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তাসহ গতকাল (৮ নভেম্বর) শাহবাগে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে।”

ইএইচ

Link copied!