লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫, ০৪:১৮ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত শিক্ষা উপবৃত্তির কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১:৩০টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শামীম রেজা সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, যিনি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, প্রাথমিক স্তরে প্রতিবন্ধী শিশুদের মাসিক ৯০০ টাকা, মাধ্যমিক স্তরে মাসিক ৯৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১০৫০ টাকা এবং উচ্চতর স্তরে ১৩০০ টাকা প্রতিবন্ধী উপবৃত্তি প্রদান করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৫, ১৭, ২০ ও ২৯ অনুচ্ছেদ অনুযায়ী অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগের অধিকার নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভাতা প্রদান করা হয়।
সেমিনারে উপস্থিত সুধীজনরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলায় সমাজসেবা দপ্তরের প্রধান সহকারী পরিচালক এটিএম মাসুদ হোসেন, লোহাগড়া থানার ওসি (তদন্ত) অভিজিৎ কুমার রায়, ডা. মো. শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শীরিন শারমিন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
ইএইচ