ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ০৪:৩৮ পিএম

নবাবগঞ্জে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ

রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ১ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

সরিষা (১২০০ জন), সূর্যমুখী (৩০ জন), পেঁয়াজ (১০ জন) ও গম (২০০ জন) কৃষক এই সুবিধা পেয়েছেন। প্রতিটি কৃষককে রাসায়নিক সার হিসেবে ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে সরকারি নির্ধারিত প্রণোদনা হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস এবং ভূমি কর্মকর্তা মো. মুনতাসির মাহফুজ। 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের কৃষক ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যেই সরকারের এই প্রণোদনা কর্মসূচি। এর ফলে রবি মৌসুমে চাষাবাদে কৃষকদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

ইএইচ

Link copied!