মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫, ০৭:১০ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের মূল ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে অংশগ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মো. ইমন হোসেন, সাধারণ সম্পাদক মো. হামিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম শান্ত, মো. রাসেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছা. নুসরাত খাতুন, প্রচার সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক অনিক মিয়া, ক্রীড়া সম্পাদক রাসেল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেশাদ মিয়াসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতাকর্মীরা।
আনন্দ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি হবে ছাত্রদের অধিকার আদায়ের শক্তিশালী প্ল্যাটফর্ম, যা ক্যাম্পাসে গণতান্ত্রিক চেতনা, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যের ধারাকে আরও দৃঢ় করবে।
নবীন ছাত্ররাও নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
ইএইচ