মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫, ০৭:৪৩ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবসে গ্যালারি স্থাপন করে জনসচেতনতামূলক ছবি প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) মির্জাপুর ফিল্ড অফিসের উদ্যোগে কুমুদিনী হাসপাতালের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মহবীর পতি চন্দন। এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক, সিএইচআরএফের সহযোগী গবেষক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মির্জাপুর ফিল্ড অফিসের ইনচার্জ মোহাম্মদ শামীম হাসান প্রমুখ।
দিনের কর্মসূচির মধ্যে ছিল কুমুদিনী হাসপাতালের প্রধান ফটকের সামনে নিউমোনিয়া গ্যালারি স্থাপন। সেখানে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক ছবি প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মরত কর্মী এবং মাঠ পর্যায়ে গবেষণার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা অংশ নেন।
ইএইচ