ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্রলার ডুবে নিখোঁজ ২ 

পনির ভুইয়া, সোনারগাঁও 

পনির ভুইয়া, সোনারগাঁও 

নভেম্বর ১৪, ২০২৫, ০২:০৮ পিএম

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্রলার ডুবে নিখোঁজ ২ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ নামের দুই যুবক ট্রলার নিয়ে বের হোন। পরে তারা দুই টার দিকে মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন। সাড়ে তিন টার দিকে তলা ফেটে ট্রলারটি রানা ও শুভ নামের দুই যুবকসহ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেন।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে চেষ্টা চলছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়৷
ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবে গেছে। দু'ঘন্টা চেষ্টা করে তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়। 

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার আমার সংবাদকে জানান, কাছ থেকে সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে তারা চলে যায়। ভোরে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

জেএইচআর

Link copied!