ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে দুই বছর বন্ধ শ্যামকুড় সাব সেন্টার, ২৬ গ্রামের মানুষের চরম ভোগান্তি

মহেশপুর(ঝিনাইদাহ) প্রতিনিধি

মহেশপুর(ঝিনাইদাহ) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৪৮ পিএম

মহেশপুরে দুই বছর বন্ধ শ্যামকুড় সাব সেন্টার, ২৬ গ্রামের মানুষের চরম ভোগান্তি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালসার গ্রামের সাব সেন্টারটি দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ২৬টি গ্রামের হাজারো মানুষ। 

একসময় এখান থেকে শিশু টিকা, প্রসূতি সেবা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যেত, কিন্তু বর্তমানে পুরো ভবন দীর্ঘদিন ধরে তালাবদ্ধ।

ফলে ছোটখাটো অসুখেও এলাকাবাসীকে ১৫–২০ কিলোমিটার দূরের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাধ্য হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা এরশাদ আলী বলেন, “বন্ধ থাকায় আমরা আগের সব সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।”

নাজিমুদ্দিন নামের এক স্থানীয় আরও জানান, অল্প অসুখেও উপজেলা সদরে যেতে ভাড়া এবং সময় মিলিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। সাব সেন্টারটিতে মেডিকেল অফিসার, এসএসিএমও, ফার্মাসিস্ট ও এমএলএসএসসহ চারজন কর্মী থাকার কথা থাকলেও কার্যক্রম বন্ধ থাকায় টিকাদান, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এস ও হেলেনা আক্তার নিপা বলেন, “আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখব; সাব সেন্টার দীর্ঘদিন বন্ধ থাকা উচিত নয়।”

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে কেন্দ্রটি পুনরায় চালু করা হোক এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।

ইএইচ

Link copied!