ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৩৩ পিএম

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলেজ রোডে পাশের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। 

এতে মালামাল ও সম্পদ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের তাপে আরও ২-৩টি দোকান আংশিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, ফুচকা এন্ড ফাস্টফুড, নিরব টাইলস এন্ড স্যানিটারি এবং অনন্যা ডিজিটাল স্টুডিও।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফুচকা এন্ড ফাস্টফুড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা সর্বশান্ত হয়ে পড়েছেন।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সারোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইএইচ

Link copied!