ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৫, ০৪:৩৩ পিএম

মহেশপুরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্যোগে বুধবার সকালে বেতন গ্রেড বৈষম্য দূর করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নসহ সামগ্রিক পদোন্নতি কাঠামো সংস্কারের দাবিতে এক ঘণ্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের সর্বত্র রোগ নির্ণয়, ল্যাব পরিচালনা, এক্সরে, অ্যালট্রাসনোগ্রাফি, জরুরি ফার্মেসি সেবা থেকে শুরু করে ওষুধ বিতরণ পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের ওপর বর্তালেও দীর্ঘদিন ধরে অপ্রতুল গ্রেড ও পদোন্নতির অচলাবস্থা তাঁদেরকে কর্মজীবনে চরম বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে।

টেকনোলজিস্ট মো. সজীব হোসেন বলেন, “স্বাস্থ্যব্যবস্থার ৭০ শতাংশ নির্ভুল রোগ নির্ণয় নির্ভর করে টেকনোলজিস্টদের ওপর, অথচ আমাদের গ্রেড এখনও অবহেলিত অবস্থায় রয়েছে।” তিনি এটি প্রশাসনিক অদক্ষতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ফার্মাসিস্ট মো. হাসান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একই শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্ব পালন করেও আমরা এখনো কম গ্রেড পাই, যা সরাসরি বৈষম্যের অন্তর্ভুক্ত। ১০ম গ্রেড না পেলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

বক্তারা আরও জানান, সারাদেশে প্রায় ৩০ হাজার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সমাধানের কোনও সুস্পষ্ট অগ্রগতি নেই। মানববন্ধনে সরকারের দ্রুত হস্তক্ষেপ ও স্বাস্থ্যখাতের সহায়ক কর্মীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করার জোর আহ্বান জানানো হয়।

ইএইচ

Link copied!