ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তত্ত্বাবধায়ক বহাল ‘এটা শুধু বিএনপির নয়, বাংলাদেশের বিজয়’: নাটোরে দুলু

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

নভেম্বর ২০, ২০২৫, ০৩:০৮ পিএম

তত্ত্বাবধায়ক বহাল ‘এটা শুধু বিএনপির নয়, বাংলাদেশের বিজয়’: নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। আজ মহামান্য হাইকোর্ট সে সিদ্ধান্ত বহাল করেছেন এটা শুধু বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের বিজয়।”

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন,“দেশের মানুষ পরিবর্তন চায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রত্যাবর্তনই সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। জনগণের ভোটাধিকার রক্ষা করতে বিএনপি শেষ পর্যন্ত লড়বে।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, যৌথ আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশ।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!