ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি: ভোক্তা অধিকারের অভিযান

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৩:২৩ পিএম

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি: ভোক্তা অধিকারের অভিযান

দিনাজপুরের নবাবগঞ্জে অনুমোদনবিহীন ও অবৈধভাবে উৎপাদিত একটি দোজালি ভেজাল গুড়ের কারখানায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বিনোদনগর ইউনিয়নের চকদলু গ্রামে একটি ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস এবং কুশদহ ইউনিয়নের মালভবানীপুর গ্রামে আরও একটি কারখানায় ৩ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুনতাসীর মাহফুজ।

এছাড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকদলু নারায়ণপুর গ্রামের ভিতরে অবৈধ উপায়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে দোজালি গুড় কারখানায় ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। 

এছাড়া কুশদহ ইউনিয়নের মালভবানীপুরে আরও একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন হতো। এমন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করে। অভিযানের আগেই কারখানা থেকে ভেজাল গুড় তৈরির রাসায়নিক দ্রব্যাদি সরিয়ে ফেলা হয়।

পরে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় লঙ্ঘন হওয়ায় গুড় কারখানার মালিক রাজ্জাককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চকদলু গ্রামে একটি ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, অভিযানের আগেই কারখানা থেকে ভেজাল গুড় তৈরির উপকরণ সরিয়ে ফেলায় হাতেনাতে ধরতে পারিনি। তবে বাসার ভিতরে অবৈধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির সরঞ্জাম পাওয়ায় সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং মালভবানীপুর গ্রামে গুড় কারখানায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!