ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবচরে সাবেক এমপির আলোচনা সভা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৭:৪৭ পিএম

শিবচরে সাবেক এমপির আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী বিশাল এক মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর উপজেলার পৌরসভা, মাদবরেরচর, পাঁচ্চরসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নাভীলা চৌধুরী বলেন, “আমি পাখ্যাত সাংবাদিক ও রাজনীতিবীদ মরহুম মোতাহার হোসেন সিদ্দিকীর সন্তান। ম্যাডাম খালেদা জিয়া আমাকে আশ্বস্ত করেছিলেন, তুমি এলাকায় গিয়ে বিএনপির জন্য কাজ করো। তোমাকে অবশ্যই মূল্যায়ন করা হবে। শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন। ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতি থেকে শুরু করে মূল দলের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। দীর্ঘ ১৮ বছর দলের জন্য অনেক পরীক্ষা দিয়েছি, তবু দল ছেড়ে যাইনি। শহীদ জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। বিএনপির প্রতি আমার গভীর ভালোবাসা ও আবেগ রয়েছে। দুঃসময়ে দলের সঙ্গে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি এমদাদুল হক খান, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, যুবদল নেতা সোহাগ বেপারীসহ বিভিন্ন নেতা-কর্মী।

ইএইচ

Link copied!