ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৫: আহত অর্ধশতাধিক, বিদ্যুৎকেন্দ্রে আগুন

নরসিংদী জেলা ও পলাশ প্রতিনিধি

নরসিংদী জেলা ও পলাশ প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৫, ০৭:৩৯ পিএম

নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৫: আহত অর্ধশতাধিক, বিদ্যুৎকেন্দ্রে আগুন

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আউয়াল মিয়া।

এছাড়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর নয়াপাড়া এলাকার সিরাজ উদ্দীন (৬৫) ভূমিকম্পের সময় স্টোক করে নিজ বাড়িতে মারা যান। নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল চাপায় ওমর (১০) নামের এক শিশুর মৃত্যু হয়। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর মারা যান। নিহতদের নাম-ঠিকানা এখনও নিশ্চিত করা যায়নি।

অপরদিকে, শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গাজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান (৪০) ভূমিকম্পের কম্পনে গাছ থেকে পড়ে যান। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান জানান, ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। বাকি একজনের মৃত্যুর বিষয়টি যাচাই করা হচ্ছে। পরে সরকারিভাবে জানানো হবে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পের কারণে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সাবস্টেশনের যন্ত্রাংশে অগ্নিকাণ্ড ঘটে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে, জেলা ও উপজেলায় কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভূমিকম্পে নরসিংদীতে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। জেলার প্রায় সব উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী শহরের অনেক ভবন ফেটে হেলে পড়েছে। পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাব ও মাধবদীতে বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের ইসহাক মিয়ার বাড়িও ভেঙে পড়েছে।

অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রেও। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ভূমিকম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে।

দুপুরে জেলার গাবতলী এলাকা পরিদর্শন করেন নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম। তিনি বলেন, “ভূমিকম্পে জেলায় অর্ধশতাধিক আহত হয়েছেন। তবে যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে।”

ইএইচ

Link copied!