ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় জামায়াত প্রার্থীদের বৈঠক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

নভেম্বর ২২, ২০২৫, ০২:২৩ পিএম

নেত্রকোণায় জামায়াত প্রার্থীদের বৈঠক

নেত্রকোণা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। 

নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে জামায়াতে ইসলামীর মিডিয়া উইং এর সেক্রেটারি অধ্যাপক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাহবুবুর রহমান ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন।

মতবিনিময় সভায় জেলার ৫ আসনের ৫ জন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। 

তারা হলেন, নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে আবুল হাসেম, নেত্রকোণা -২ (সদর-বারহাট্টা) আসনে অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোণা -৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী, নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আল হেলাল তালুকদার ও নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে অধ্যাপক মাছুম মোস্তফা। 

জেএইচআর

Link copied!