মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫, ০৮:১৯ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ধন-সম্পদ দখল, কোথাও কোনো আক্রমণ করেনি বিএনপি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর-বাড়ি জবরদখলও করেনি বিএনপি। হয়তো ৫–৬ আগস্টের উত্তেজনাপূর্ণ মুহূর্তে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আমাদের মির্জাপুরে কোনো নেতার বাড়ি-ঘর ভাঙচুর বা দখল করেনি কেউ। বিএনপির নেতাকর্মীদের দ্বারা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়নি। এ কারণেই আগামী সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ের আ.লীগের নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেবে বলে আমি মনে করি।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মহসীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক আলম মৃধা, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্ম্রাট, উপজেলা শ্রমিকদল সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন মিয়া, যুগ্ম আহ্বায়ক শাকিল খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ