ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘হারানো আসন ফিরে পেতে মনোনয়ন পরিবর্তন দরকার’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৫, ০৯:৪৬ পিএম

‘হারানো আসন ফিরে পেতে মনোনয়ন পরিবর্তন দরকার’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, গণতান্ত্রিক বিএনপি সৃষ্টি করতে চাই, যেখানে নেতা সৃষ্টি হবে, দায়িত্ব পাবে, এবং তাদের কাছ থেকে নতুনরা দায়িত্বে আসবে। এমন সুন্দর বিএনপি যদি গড়ে তোলা যায়, তাহলে সকলকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া সম্ভব হবে। এখানকার বিএনপি অতীতের রূপ ফিরে পাবে, যেখানে একসময় সুন্দরভাবে দল পরিচালিত হতো।

বুধবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এটি যদি না হয়, তাহলে এখানে যে একনায়কতন্ত্র ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, এক ব্যক্তির শাসন দিন দিন বৃদ্ধি পাবে। এতে অদূর ভবিষ্যতে দল সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। এখানকার বিএনপি প্রশ্নবিদ্ধ। মির্জাপুরে নেতৃত্ব ও মনোনয়ন পরিবর্তন প্রয়োজন। ২০০১ সালে সারাদেশে বিএনপি মহাবিজয় লাভ করলেও এই আসনে হারার কারণে দল ব্যর্থ হয়েছিল। শুধুমাত্র প্রার্থীর কারণে ২০০৮ ও ২০১৮ সালেও এই আসনে বিএনপি পরাজিত হয়। তাই দলের হাইকমান্ডের কাছে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, মির্জাপুর বিআরডিবির পরিচালক মাহফুজ মল্লিক টিপু, মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সোহরাব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু, পৌর কৃষক দলের আহ্বায়ক মান্নান খান মান্না, উপজেলা জাসাসের আহ্বায়ক হাশেম রেজা, সদস্য সচিব লেহাজ প্রমুখ।

ইএইচ

Link copied!