ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চোর সন্দেহে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার দুইজন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৫, ০৮:৩৪ পিএম

চোর সন্দেহে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার দুইজন

টাঙ্গাইলের মির্জাপুরে চোর সন্দেহে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রমজান আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬) এবং একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইয়ামিন (৩২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রমজান আলীর ছেলে রাশেদুল ইসলাম প্রবাসে থাকাকালীন তার স্ত্রী নিশি বেগমের সঙ্গে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে হাসমত উল্লাহ হাসুর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। হাসমত উল্লাহ টাঙ্গাইল সদরে আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন।

রাশেদুল দেশে আসার পরও হাসু তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। স্বামী-স্ত্রী পরিকল্পনা করে হাসুকে দেখা করতে আসতে বলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিশির সঙ্গে দেখা করতে গেলে রাশেদুল ইসলাম, ইয়ামিন ইসলাম ও মেহেদী হাসান হাসমত উল্লাহকে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাত প্রায় ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনার পর নিহত হাসুর ভাই রহমত উল্লাহ ছয়জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ রাশেদুল ও ইয়ামিনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপরিদর্শক জাবেদ পারভেজ বলেন, দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পরকীয়া সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।‘

ইএইচ

Link copied!