ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় পুলিশ সুপার মিনা মাহমুদার আবেগঘন বিদায় অনুষ্ঠান

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৫, ০৮:১১ পিএম

মাগুরায় পুলিশ সুপার মিনা মাহমুদার আবেগঘন বিদায় অনুষ্ঠান

মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-এর বিদায়ের সম্মানার্থে শনিবার বিকাল ৩টায় মাগুরা পুলিশ লাইন্স ড্রিলসেডে এক আবেগঘন বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিদায়ী পুলিশ সুপার মিনা মাহমুদার বর্ণাঢ্য পেশাগত জীবন ও উজ্জ্বল কর্মকাণ্ডের দিক তুলে ধরেন। তার সততা, দক্ষতা, মানবিকতা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতার প্রশংসা করতে গিয়ে অনেক সদস্য অশ্রুসিক্ত হন। বক্তারা উল্লেখ করেন, তিনি একজন সৎ, মেধাবী, সাহসী ও পেশাদার পুলিশ কর্মকর্তা, যিনি মাগুরায় দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরব ও তৃপ্তির। সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করেছি। আমার কোনো ভুল বা আচরণে ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আমি মাগুরার সর্বস্তরের জনগণ, সহকর্মী ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানের শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে স্মারক উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক (প্রশাসন ও অর্থ), মো. মিরাজুল ইসলাম, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস), নিশাত আল নাহিয়ান (শালিখা সার্কেল) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যরা।

উক্ত বিশেষ কল্যাণ সভাটি পরিণত হয় এক সম্মান, শ্রদ্ধা ও আবেগে ভরা বিদায়ী অনুষ্ঠানে, যা মাগুরা জেলা পুলিশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

জেএইচআর

Link copied!