ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি শামসুদ্দোহা, সম্পাদক সাদ্দাম

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৫, ০৩:১৩ পিএম

পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি শামসুদ্দোহা, সম্পাদক সাদ্দাম

পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড) এর বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা। সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) এস এম আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ ও সদর থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম এবং সভায় পরিষদের সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি চাকরিজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে এই পরিষদের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ও ভবিষ্যতেও রাখবে।

সভায় আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. শামসুদ্দোহা সভাপতি, মো. সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক, মো. আখিরুজ্জামান রাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নতুন দায়িত্বে আসা নেতৃবৃন্দ জানান।

ইএইচ

Link copied!