ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৫, ০৭:২৫ পিএম

খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপি। 

সোমবার বাদ আছর পৌরসদরের বাইমহাটি ছাপড়া মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধান করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ও লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক রেজাউল করিম রয়েল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইমরান শেখ, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুর রহমান শহিদ, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ফিসা হযরত জিসান প্রমুখ।

দোয়া মাহফিলে হযরত আলী মিঞা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাই এখন বড় বিষয়। আজকের এই দোয়া মাহফিলে মানুষ দলমতের ভেদাভেদ ভুলে একত্রিত হয়েছেন। এটাই প্রমাণ করে এই সময়ে ঐক্য কতটা জরুরি। আমরা সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি।

ইএইচ

Link copied!