ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার হত্যা প্রতিবাদে মানববন্ধন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৫, ০২:৩৭ পিএম

বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার হত্যা প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু মুছা সরকার হত্যার প্রতিবাদে দুই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে মঙ্গলবার সকালে প্রথম মানববন্ধনটি হয় ছলিমাবাদ বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমবেত হয়ে পুনরায় মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মুছা মেম্বারের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আশরাফবাদ গ্রামের সায়েম মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু মুছা সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, মুছা সরকারের মতো সৎ ও জনপ্রিয় একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা এলাকার জন্য বিরাট ক্ষতি। হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক, আমরা ফাঁসি ছাড়া শান্ত হবো না।

বক্তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম. এ. সালাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক মিয়া, এক দুই ও নিহতের মেয়ে সোনিয়া আক্তার, ছেলে জয় সরকার, উজ্জ্বল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান, ভিকটিমের পরিবার কর্তৃক অভিযোগ দায়েরে করে বিলম্ব করেন। ভিকটিমের পরিবার আজ সকালে অভিযোগ দিলে অভিযোগ গ্রহণ করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জেএইচআর

Link copied!