ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুর সীমান্তে ৩০ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করলো বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:২১ পিএম

মেহেরপুর সীমান্তে ৩০ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করলো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে ‘পুশইন’ (ঠেলে ফেরত পাঠানো) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার ভোরে এই ঘটনা ঘটে। ‘পুশইন’ হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমানা রেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে তারা কলকাতা কারাগারে ছিলেন। কারাবরণের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ। ‘পুশইন’ হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে ‘পুশইন’ হওয়া ব্যক্তিদের তাদের স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!