ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী কলেজ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:০১ পিএম

পিরোজপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী কলেজ

“এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই ” এই স্লোগানকে সামনে রেখে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও পাড়েরহাট রাজলক্ষ্মী কলেজের মধ্যকার ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। ফাইনাল খেলায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ রাজলক্ষ্মী কলেজকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য লিটন খান প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় দলকে ট্রফি ও প্রাইজমানি দেওয়া হয়।

পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন পিরোজপুরের স্বনামধন্য ধারাভাষ্যকার আবুল হাসনাত রিপন।

ইএইচ

Link copied!