ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাসা বাড়ির নিরাপত্তা ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০০ এএম

বাসা বাড়ির নিরাপত্তা ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বাড়াতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সোনাডাঙ্গা থানার আবাসিক এলাকার ১নং গেটে আয়োজন করেছে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা।

কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান নিরাপত্তাবিষয়ক তথ্যসমৃদ্ধ ভিডিওটি প্রদর্শন করেন।

ভিডিওটিতে ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জরুরি পরামর্শ তুলে ধরা হয়- বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখা, উপযুক্ত উচ্চতার প্রাচীর নির্মাণ এবং প্রয়োজন হলে কাটাতার স্থাপন, চাবি হারালে নতুন তালা ব্যবহার, বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরার গুরুত্ব, রাতের বেলায় গেট ও বাড়ির সামনে পর্যাপ্ত আলো জ্বালিয়ে রাখা, দূরে গেলে প্রতিবেশীদের জানিয়ে যাওয়া ইত্যাদি।

কেএমপি আশা করছে, এই উদ্যোগ নগরবাসীর মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নাগরিকদের ঘরবাড়ির সুরক্ষায় আরও সতর্ক করবে।

জেএইচআর

Link copied!