ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:১৬ পিএম

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ওয়াসিম মিয়া নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, রাত সাড়ে ৭টার দিকে ওয়াসিম মিয়ার স্ত্রী বাড়ির পাশে সাবমারসিবল মোটরের কাছে হাত-মুখ ধোয়ার জন্য গেলে প্রতিবেশী মৃত আব্দুল কাদিরের ছেলে মজিবুর রহমান পেছন থেকে মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে শুইয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মজিবুর দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর জা সুমা আক্তার বলেন, “মজিবুর রহমান খুব খারাপ চরিত্রের লোক। মহিলাদের দিকে সবসময় কুদৃষ্টি দেয়। আগেও আমার ছোট জাকে ধর্ষণের চেষ্টা করেছিল। এখন আবার স্থানীয় কিছু মাতব্বরকে নিয়ে আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে।”

গৃহবধূ জানান, “প্রায় সাত মাস আগে আমাকে একা পেয়ে জড়িয়ে ধরেছিল। চিৎকার দিলে পালিয়ে যায়। গত সপ্তাহেও আমার মুখ চেপে ধরে পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত মজিবুর রহমানকে বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রী শরিফা আক্তার বলেন, অভিযোগের বিষয়ে তিনিও শুনেছেন, তবে স্বামীর বিষয়ে বিস্তারিত জানেন না। কেন বাড়িতে নেই জানতে চাইলে তিনি জানান, দুদিন আগে 'বেড়াতে গেছেন'।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সম্রাজ মিয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!