ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে হবে: ফয়জুল করীম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৪৪ পিএম

একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে হবে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এদেশের জনগণ একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন চায়, যে নির্বাচনে মানুষ তার মূল্যবান ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে ব্যর্থ হলে এদেশের মানুষ মেনে নিবে না।

মঙ্গলবার বিকালে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, "ঘোষিত তারিখ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন দিতে হবে। এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ভোটে হাতপাখা মার্কায় জয়লাভ করবে।" 

তিনি বলেন, "নৌকার প্রার্থী নৌকা চালাতে জানে না, ধানের প্রার্থী ধান চাষ করতে পারে না। লাঙ্গলের প্রার্থী লাঙ্গল দিয়ে চাষ করতে পারে না। কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা চালাতে জানে বলেই হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করবে। কারণ হাতপাখা আপনার আমার জনগণের প্রতীক।" তিনি বলেন, "মানুষ চাঁদাবাজ ও অর্থ পাচারকারীদের ভোট দিবে না। মানুষ শান্তি চায় আর হাতপাখা শান্তির বার্তা বয়ে আনবে।"

অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা লোকমান হোসেন জাফরি, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইসমাইল সিরাজি, মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!