ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস পালিত: শ্রেষ্ঠ ‍‍‘অদম্য নারী পুরস্কার‍‍’ পেলেন রোকেয়া বেগম

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:২৮ পিএম

আন্তর্জাতিক নারী দিবস পালিত: শ্রেষ্ঠ ‍‍‘অদম্য নারী পুরস্কার‍‍’ পেলেন রোকেয়া বেগম

গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এক অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকির সঞ্চালনায় আলোচনা সভা এবং সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ শ্লোগানে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, "নারী মানেই সক্ষম, নারী মানেই শক্তি। সুযোগ এবং সহায়ক পরিবেশ পেলে মেয়েরা শুধু নিজেদের নয়, সমাজকেও পরিবর্তন করতে পারে। সফল জননী সম্মাননা লাভ নিঃসন্দেহে উপজেলাকে নারী সমাজকে এগিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রাণিত করবে।"

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাংবাদিক শহিদুল আলম মুন্না, সাংবাদিক ফোরামের সভাপতি লিটন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভার পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এক অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপজেলার শ্রেষ্ঠ অদম্য নারী হলেন, রোকেয়া বেগম (সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী), পিতা: শফিউদ্দিন মোল্লা, মাতা: আমেনা খাতুন।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রোকেয়া বেগম বলেন, "এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার জন্মভূমি কাশিয়ানী তথা উপজেলার মানুষের অবদানেই আজকের আমি।"

ইএইচ

Link copied!