ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে পুশ-ইন ও অপরাধ রোধে বিজিবির কঠোর বার্তা

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৫২ পিএম

মহেশপুর সীমান্তে পুশ-ইন ও অপরাধ রোধে বিজিবির কঠোর বার্তা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ পুশ-ইন প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদকসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

শনিবার বিকেলে শ্রীনাথপুর বিওপি এলাকার শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি।

তিনি বলেন, “সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বা পুশ-ইন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি এবং এটি প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।” তিনি শূন্য লাইন অতিক্রম না করা, সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করা এবং সীমান্ত এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে বিজিবির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান এবং জনসচেতনতার মাধ্যমে অপরাধ দমনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। এ সময় প্রায় ৩০০ স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত নিরাপত্তা ও দেশরক্ষায় বিজিবির সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!