ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবচরে নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন উচ্ছেদ করলেন ভ্রাম্যমাণ আদালত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৭:০৬ পিএম

শিবচরে নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন উচ্ছেদ করলেন ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুরের শিবচরের রাস্তার দুই পাশে লাগানো নির্বাচনী প্রচারণার সকল প্রকার ব্যানার, পোস্টার ও ফেস্টুন উচ্ছেদ করলেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান। 

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার মো. আশফাকুর রহমান ও শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামসহ আরও অনেকেই।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, “নির্বাচনে তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশ ছিল যে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাস্তাঘাটে সকল প্রকার নির্বাচনী প্রচারণা পোস্টার, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করতে হবে। সে নির্দেশনা বাস্তবায়নে আমরা শিবচর উপজেলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছি, এ অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাচন অফিসার মো. আশফাকুর রহমান বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনার মতে আমি সকল নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করছি তাঁরা যেন নিজ দায়িত্বে তাঁদের প্রচারণার জন্য লাগানো পোস্টার ব্যানার সরিয়ে নেন, যাতে নির্বাচনী বিধি লঙ্ঘন না হয়।”

ইএইচ

Link copied!