ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে নাটোর প্রেসক্লাবে আলোচনা সভা

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:২১ এএম

শহীদ বুদ্ধিজীবী দিবসে নাটোর প্রেসক্লাবে আলোচনা সভা

নাটোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নাটোর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার সন্ধ্যায় নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার এম এ আব্দুল ওয়াহাব।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদ, নাটোর কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ তৌহিদুল হক, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক রণেন রায় ও এস এম মঞ্জুরুল হাসান।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজও তাঁদের আদর্শ ও চেতনায় পথ চলেছে। তাঁরা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদ বুদ্ধিজীবীদের অবদান সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম এ আব্দুল ওয়াহাব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁদের আদর্শকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। 

আলোচনা সভায় নাটোর জেলার বিশিষ্ট শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেএইচআর

Link copied!