ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
আসনের অব্যবস্থাপনা ও অসহযোগিতা

বিজয় দিবসের কর্মসূচি বর্জন করল ধনবাড়ীর সাংবাদিকরা

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৬:৪৯ পিএম

বিজয় দিবসের কর্মসূচি বর্জন করল ধনবাড়ীর সাংবাদিকরা

টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের অসহযোগিতা ও সাংবাদিকদের আসন বিন্যাসে চরম অব্যবস্থাপনার কারণে বিজয় দিবসের কর্মসূচিসহ উপজেলা প্রশাসনের পরবর্তী সকল কর্মসূচি বর্জন করেছে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

ধনবাড়ীতে কর্মরত সাংবাদিকরা জানান, মহান বিজয় দিবসে ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট আসন বিন্যাস, শৃঙ্খলা অব্যবস্থাপনা ও সাংবাদিকদের প্রতি অসহযোগিতার কারণে ধনবাড়ী উপজেলার সকল সাংবাদিকরা বিজয় দিবসের কর্মসূচি বর্জন করে মাঠ ত্যাগ করেন।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, "আমরা সাংবাদিকরা সকল সময়ে উপজেলা প্রশাসনের সংবাদ তুলে ধরে থাকি। কিন্তু মহান বিজয় দিবসে আমাদের সংবাদকর্মীদের আসন বিন্যাসে চরম অব্যবস্থাপনার জন্য মাঠে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ দাঁড়িয়ে থাকি। এতে করে অনুষ্ঠানস্থলের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেজন্য মাঠ ত্যাগ করতে বাধ্য হই।"

ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, "মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের অব্যবস্থাপনা ও সাংবাদিকদের প্রতি অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়। আমরা ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন বলেন, "সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও মহান বিজয় দিবসে ধনবাড়ী উপজেলা প্রশাসনের সাংবাদিকদের আসন বিন্যাসসহ প্রতি বছরই অসহযোগিতা লক্ষ্যণীয় হয়ে থাকে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানোর পরেও কোনো ভূমিকা নিতে দেখা যায় না। বিষয়টি আশ্চর্যজনক! সেই সাথে এমন ঘটনার নিন্দা জানাই।"

এ ঘটনায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি পাশ কাটিয়ে ঘটনাটি নিয়ে বসার আহ্বান জানান।

ইএইচ

Link copied!