ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে ডেলিহান্টের অপারেশন ফেজ-২: আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:২৯ পিএম

নবাবগঞ্জে ডেলিহান্টের অপারেশন ফেজ-২: আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট ফেজ-২’-এ গত দুই দিনে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গাছ কাটার মামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিটু দে জানান, মঙ্গলবার রাতে ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মশফিকুর রহমানকে (৪৮) তার নিজ গ্রাম বড় মহেশপুর থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে পৃথক অভিযানে গোলাপগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাশেম আলী (৫৩) এবং ইউনিয়ন যুবলীগের সদস্য আতিয়ার রহমানকে (৪১) গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত এই দুজনকে মঙ্গলবারই আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, অপরাধ দমনে ‘অপারেশন ডেভিলহান্ট’ এর এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!