ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও তালা

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৪ পিএম

রংপুরে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও তালা

আট দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনস্টিটিউট চত্বরে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে সামনে অবস্থান নিয়েছেন। এ সময় ‘খামার বাড়ির সিন্ডিকেট ভেঙে দাও’ ও ‘উচ্চশিক্ষার অধিকার চাই’ এমন বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘ সময় ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে বাধ্য হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার দ্বিতীয় সেমিস্টারের ইংরেজি এবং ষষ্ঠ সেমিস্টারের জৈব-কৃষি বিষয়ের সমাপনী পরীক্ষা নির্ধারিত ছিল। তবে কৃষিবিদদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ ও শিক্ষক সংকট নিরসনসহ আট দফা দাবি আদায়ে তারা পরীক্ষা বর্জন করেছেন। তাদের দাবি, কৃষি উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. রাহেলা পারভীন বলেন, "আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরীক্ষার হলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে পরীক্ষা বর্জন করেছে। প্রশাসনিক ভবনে তালা থাকায় আমরা কার্যক্রম পরিচালনা করতে পারছি না এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"

ইএইচ

Link copied!