ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধনবাড়ীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল)

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল)

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:৩৩ পিএম

ধনবাড়ীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও পরিচয় পর্বের শুরুতে নবাগত ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথীকে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক আজকের বাংলার সাংবাদিক মো. পলাশ ইসলাম এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল্লাহ, রাকিব ও আরিফুলসহ ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, সকলের সহযোগিতা নিয়ে দুর্নীতিমুক্ত উপজেলা গড়া এবং ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাওয়া সম্ভব। সেই সাথে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানান এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

ইএইচ

Link copied!