ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী মনিরুলের মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৩৭ পিএম

লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী মনিরুলের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 

শনিবার সকালে লোহাগড়া প্রেস ক্লাব হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, "দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই ও জনগণের ভালোবাসার প্রতিদান হিসেবে দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।" তিনি আরও উল্লেখ করেন যে, একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের গঠনমূলক আলোচনা ও সহযোগিতা তার জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।

প্রেস ক্লাবের সচিব ইকবাল হাসান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সম্প্রতি নিহত জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় লোহাগড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!