ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণদের সেবায় ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

ডিসেম্বর ২২, ২০২৫, ০২:০১ পিএম

নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণদের সেবায় ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ এবং তাঁদের জন্য ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপনের সম্ভাবনা বিষয়ে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল পরিচালিত এসডিডিবি প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তি উন্নয়ন সংস্থার সভাপতি মতলুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সরকারি সকল সেবা এক জায়গা থেকে নিশ্চিত করা সময়ের দাবি। একটি ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপিত হলে তাঁদের ভোগান্তি কমার পাশাপাশি সামাজিক অধিকার ও নিরাপত্তা আরও সুসংহত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মোখাকখারুল ইসলাম। 

এছাড়া সভায় এনিমেটর আসুন্তা হেমব্রম, স্বেচ্ছাসেবক অঞ্জলী হাঁসদা ও সাইফুল ইসলামসহ প্রতিবন্ধী নারী ফোরামের সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা কারিতাস বাংলাদেশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ইএইচ

Link copied!