ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে ভোটার বেড়েছে দেড় লক্ষাধিক

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে ভোটার বেড়েছে দেড় লক্ষাধিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ৬টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ১ জন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নারী ভোটার বেড়েছে ৭৭ হাজার ৯৫৬ জন এবং পুরুষ ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৫ জন। এ ছাড়া নতুন তালিকায় হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।

১৮ নভেম্বর প্রকাশিত সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী, বরিশালের ৬টি আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ২১ লাখ ২৯ হাজার ৯৪৭ জন। নতুন পরিবেশে ভোট দেওয়ার আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির কারণে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন জেলা নির্বাচন সংশ্লিষ্টরা।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ২০০ জন, যেখানে ভোটার বেড়েছে ২৩ হাজার ৮৯৬ জন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮০৮ জন এবং এখানে বেড়েছে ২৭ হাজার ৫৬২ জন। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ২২ হাজার ৯ জন বেড়ে মোট ভোটার দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ১০১ জনে।

বিভাগের গুরুত্বপূর্ণ আসন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) এলাকায় ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৯৭৫ জন এবং বৃদ্ধি পেয়েছে ২৮ হাজার ৭৪৮ জন। সদর আসন বরিশাল-৫ এ সর্বাধিক ৩২ হাজার ৭৩৪ জন ভোটার বেড়ে এখন মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৩ জন। সবশেষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ২০ হাজার ৫২ জন বেড়ে মোট ভোটার দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৬১ জনে।

বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নতুন ভোটারদের মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যাই বেশি। তিনি বলেন, ভোটারদের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির কারণে এই সংখ্যা বেড়েছে।

এদিকে ভোটের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার ও ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এবং বরিশাল-২ ও ৩ আসন থেকে মো. সিরাজুল ইসলামসহ ১০ জন প্রার্থী ইতোমধ্যে ফরম সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসি কান্ত হাজং।

ইএইচ

Link copied!