ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে বোরো চাষে তোড়জোড়, বীজতলার লক্ষ্যমাত্রা ৮৩৬ হেক্টর

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:১৮ পিএম

নবাবগঞ্জে বোরো চাষে তোড়জোড়, বীজতলার লক্ষ্যমাত্রা ৮৩৬ হেক্টর

দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ হতেই বোরো চাষের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। মাঠজুড়ে এখন বোরো ধানের চারা তৈরির ধুম লেগেছে। ইতিমধ্যে উপজেলার অধিকাংশ কৃষক তাঁদের বীজতলা তৈরির কাজ সম্পন্ন করেছেন।

নবাবগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বোরো মৌসুমে উপজেলায় মোট ৮৩৬ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৩৪ হেক্টর জমিতে উচ্চফলনশীল হাইব্রিড জাত এবং ৬০২ হেক্টর জমিতে উফশী জাতের বীজতলা রয়েছে। 

কৃষি বিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া বজায় থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো চাষ সম্ভব হবে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, গত বুধবার পর্যন্ত প্রায় ৭২০ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ অর্জিত হয়েছে। 

তিনি আরও জানান, চলতি মৌসুমে পুরো উপজেলায় ১৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিমধ্যে ১ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা হয়েছে।

মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মূল জমিতে চারা রোপণের কাজ পুরোদমে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ

Link copied!