ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:৩৩ পিএম

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি সূত্র জানায়, বিশেষ এই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এ গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

আরএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!