ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যার বিচার’ চাওয়া চিঠি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৩২ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যার বিচার’ চাওয়া চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবারও মিলেছে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার। তবে ৩৫ বস্তা টাকার পাশাপাশি সবার নজর কেড়েছে একটি বিশেষ চিরকুট। বেনামে লেখা ওই চিঠিতে দাবি জানানো হয়েছে ‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই’। 

শনিবার সকালে মসজিদের ১৩টি দান সিন্দুক খোলার পর এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসে।

তিন মাস ২৭ দিন পর খোলা এই দানবাক্সগুলো থেকে উদ্ধারকৃত টাকা গণনার কাজ এখনও চলছে। প্রশাসনের কর্মকর্তারা ধারণা করছেন, এবার প্রাপ্ত অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই চিঠিতে ছাত্রনেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানানো হয়েছে, যা উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ। 

তাদের সরাসরি তত্ত্বাবধানে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থীরা টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

পাগলা মসজিদের এই দানকৃত অর্থ সাধারণত মসজিদের উন্নয়ন ছাড়াও এলাকার দুস্থ ও অসহায় মানুষের সেবা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করা হয়। সন্ধ্যা নাগাদ গণনার কাজ শেষ হলে মোট অর্থের চূড়ান্ত পরিমাণ জানা যাবে।

ইএইচ

Link copied!