ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তানোরে র‍্যাবের ঝটিকা অভিযান, বিদেশি পিস্তল ও পাইপগান উদ্ধার

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৫৮ পিএম

তানোরে র‍্যাবের ঝটিকা অভিযান, বিদেশি পিস্তল ও পাইপগান উদ্ধার

রাজশাহীর তানোরে গভীর রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-৫। 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার চুনিয়াপাড়া গ্রামে তিনটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল এই অভিযানে নেতৃত্ব দেয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলী, আব্দুস সোবাহান এবং জয়নাল নামের তিন ব্যক্তির বসতবাড়ির পাশে লাকড়ি ও খড়ির স্তূপের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি আমেরিকার তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের কার্তুজ, ৪টি পাইপগান এবং অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশসহ ৬টি চিকন পাইপ।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। 

অবৈধ এই অস্ত্রগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে বাহিনীটি। এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!