ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুরে গোলাপী হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৫৪ পিএম

মির্জাপুরে গোলাপী হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। প্রধান আসামি স্বামীর পর এবার হবু মিয়া (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। 

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলার রাথুরা নতুন বাজার এলাকা থেকে হবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি নাগরপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে এবং মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকায় ভাড়া থেকে টমটম চালাতেন। নিহত গোলাপীদের পরিবার থেকে সুদে টাকা নেওয়ার সুবাদে তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তাঁর।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মির্জাপুর থানার উপ-পরিদর্শক সানাউল ইসলাম জানান, গ্রেপ্তার হবু মিয়াকে আজ রোববার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে ১ নভেম্বর এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসেবে গোলাপীর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় বাওয়ার রোডে বাবার বাসা থেকে নিখোঁজ হন গোলাপী বেগম। এর তিন দিন পর ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় গোলাপীর বাবা বিশু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আশা করছে, হবু মিয়াকে রিমান্ডে নিলে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য ও মোটিভ উদ্ঘাটিত হবে।

ইএইচ

Link copied!