ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে উষ্ণতা ছড়ালো ‘পুনাক’

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:৪৬ পিএম

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে উষ্ণতা ছড়ালো ‘পুনাক’

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক; শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে” এই মানবিক স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। 

রোববার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাক জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক শিশুর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন খাগড়াছড়ি পুনাক সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী। 

এ সময় তিনি বলেন, “তীব্র শৈত্যপ্রবাহে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে পুনাক সবসময় অঙ্গীকারবদ্ধ।” তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ফাতিমা মুস্তারিন চৌধুরী আরও উল্লেখ করেন যে, খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকাগুলোতে যেখানেই অসহায় মানুষ শীতে কষ্ট পাবে, সেখানেই পুনাকের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং এই মানবিক কার্যক্রম পুরো শীতকালজুড়েই অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের সদস্যগণ। তীব্র শীতে নতুন কম্বল পেয়ে এতিম শিশুদের মাঝে আনন্দের ঝিলিক দেখা যায়।

ইএইচ

Link copied!